ঢাকাMonday , 2 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাদাবন সংঘের ব্যবস্থাপনায় জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। সভায় বাল্যবিবাহের কারণ গুলি তুলে ধরা হয় এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ রোধে কর্মরত বাদাবন সংঘ এর কিশোরী দলের স্বেচ্ছাসেবকা তাদের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শাহেলা পারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, জেলা লিগাল এইড কর্মকর্তা ইব্রাহিম খলিল মুহিম, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন আশিকুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, পাবলিক প্রসিকিউটর এস এম মাহবুব মোর্শেদ লালন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ জেলার চারটি উপজেলায় কর্মরত বাদাবন সংঘের কিশোরী দলের স্বেচ্ছাসেবক। বাদাবন সংঘ নামের বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান এই জরুুরী সভার আয়োজন করে।