ঢাকাMonday , 2 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা : মাদারীপুর প্রশাসক

Link Copied!

আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা। আমরা যারা পৌরসভার দায়িত্ব আছি তারা সবাই পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সোমবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত ও কর্মী সমন্বয় সভায় মাদারীপুর পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম এসব কথা বলেন। মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াসের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের দায়িত্বপাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার হাবিব উল্লাহ খান, ২ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ঔ মহিলা বিষয়ক অধিদপ্তরের নাজনিন আফরোজ, ৪ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও গণপূর্ত অধিদফতর নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্তীনীয়া, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও ডেপুটি সিভিল সার্জন খালিলুজ্জামান, মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিম্বাস প্রমূখ। বক্তারা মাদারীপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, পয়:নিস্কাশন, মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতার উপর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় মাদারীপুর পৌরসভার কর্মকতা কর্মচারীগন উপস্থিত ছিলেন।