ঢাকাMonday , 2 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফার ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নড়াইল কেন্দ্র জামে মসজিদের ইমাম ও (ক্যাব) এর সভাপতি মাওলানা শফিউল্লাহ, সাধারণ সম্পাদক কাজি হাফিজুর রহমানসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে গোলআলু, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুটি পণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আইনে নিষিদ্ধ থাকলেও খোলা বাজারে ভোজ্য তেল দিদারছে বিক্রি হচ্ছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।