যুবলীগের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত রবিবার (২ ডিসেম্বর) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা এই আদেশ দেন। জানা যায়, জি , আর ৪১১ মামলায় অভিযুক্ত হিসেবে রিমান্ড আবেদন করেন সমীরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ। বিচারক তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও পরবর্তী ৮ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দেবাশীষ দত্ত সমীরের মামলা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার গ্ৰেফতার ও বিচার জনগণের মধ্যে স্বস্তির আশা দেখা যাচ্ছে।

