ঢাকাSunday , 1 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অস্রসহ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

Link Copied!

ভোলায় ১ টি আগ্নেয়াস্ত্র, ১২ টি হাতবোমা, ২ রাউন্ড কার্তুজসহ ২ জন দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুক্ষ্যাত ডাকাত সর্দার ফারুক দৌলত এবং হোসনে সিয়ামের নেতৃত্বে ২ টি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১ ডিসেম্বর রবিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং ৯ নং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ, ১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক দৌলত এবং হোসনে সিয়ামকে আটক করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।