ঢাকাSunday , 1 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ফুটবল খেলতে এসে মাঠে ফুটবলারের মৃত্যু

Link Copied!

নাটোরে রাত্রীকালী ফুটবল খেলতে এসে রাব্বি হোসেন নামে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি হোসেন নাটোর সদর উপজেলার চৌগাছি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে চৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিন ব্যাপী রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। শেষদিনে শনিবার রাতে চৌগাছে দলের পক্ষে খেলতে নামে সে। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাব্বি বুকে ব্যথার অনুভব করলে অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার স্থানীয় আমজাদ হোসেন খান চৌধুরি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চিকিৎসক দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমান নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।