ঢাকাSunday , 1 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দুস্থ মানুষদের জন্য কম্বল হস্তান্তর

Link Copied!

পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’রপক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আশার পক্ষ থেকে কম্বল হস্তান্তর করেন আশার ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশার জেলা ব্যবস্থাপক আলাউদ্দিন। আশা’র জেলা পর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুস্থ ও শীতার্ত ৪৪৫ জন মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে। প্রতি বছর ৬৪ জেলার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আশা। এরই ধারাবাহিকত এ বছরে দেশের জেলায় দুস্হ শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে।