ঢাকাSaturday , 30 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছায় গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি

Link Copied!

স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে তা ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। শনিবার দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্র প্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিজেকে নিবেদিত করেছিলেন। আর বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছেন বিএনপি। কৃষিবিদ শামীমুর রহমান শামীম আরো বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। মোংলার ৬টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।