ঢাকাSaturday , 30 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী উপজেলা পরিষদের অসংখ্য ভবন ঝুঁকিপূর্ণ

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৫০টির অধিক গাছ অতি পুরাতন হওয়ায় গাছগুলি না কাটার কারণে সরকারি ভবনগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। বর্ষাকাল এলে গাছগুলি ঝড়ে ভবনের উপরে হেলে পড়ে এতে ভবনগুলির ওয়াল ভেঙ্গে পড়ছে। এমনকি ভবনের উপরে গাছের ডাপালা পড়ে থাকায় ভবনগুলি শ্যাতশ্যাতে থাকায় ভবনের আয়ুষ্ককাল কমে যাচ্ছে। অপরদিকে গাছগুলি অতিপুরাতন হওয়ায় গাছের নিচের শিকড়গুলি ভবনের নিচে চলে যাছে এতে ভবনগুলি ফাঁটল ধরার সম্ভববনা রয়েছে। উপজেলা পরিষদের পানিষ্কাশনের ড্রেনগুলি ইতিমধ্যে গাছের শিকড়ের জন্য নষ্ট হয়ে গেছে। গাছগুলি কাটা না হলে ড্রেন নির্মাণ করা সম্ভব নয়। বিআরডিবি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের অফিসের পিছনে ড্রেন না থাকায় বর্ষাকালে হাটুজল জমা হয়। এতে ভবনগুলোর নিচের অংশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমালের সাথে কথা বললে তিনি জানান, সরকারি গাছ আমার কাটার কোন অধিকার নেই, তবে সরকারি বিধি মোতাবেক যেহেতু উপজেলা পরিষদের ভবনগুলোর ক্ষতি হচ্ছে বিষয়টি জেলা প্রশাককে অবগত করতে পারি। তবে গাছগুলি কাটা অতি প্রয়োজন। এই পুরাতন গাছগুলো কেটে ফেলা হলে ঔষুধী, ফলজ, বনজ গাছ লাগালে উপজেলা সৌর্ন্দয্য বৃদ্ধি পাবে।