ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১০ কেজি রুপার গহনা উদ্ধার

Link Copied!

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তি ইছাখালি গ্রামে বিজিবি অভিযান চালিয়ে ১০ কেজি রুপার গহনা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২২/১ এস পিলারের বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় এই রুপার বিভিন্ন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গার-৬ ব্যাটালিয়নের মেহেরপুর সদর উপজেলার ইছাখালি বিওপির কমান্ডার সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিজিপি’র একটি দল অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে ইছাখালী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২২/ ওয়ান এস এর নিকটবর্তী বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে এই গহনা উদ্ধার করেন। বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারী রুপার গহণা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। চুয়াডাঙ্গার ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইছাখালি সীমান্ত দিয়ে রুপা পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে ইছাখালী ক্যাম্পের বিজিবি’র একটি টিম ইছাখালী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২২/ ওয়ান এস এর নিকটবর্তী বটতলা নামক স্থানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী রুপাবর্তি একটি ব্যাগ ফেলে ভারতের ভূখন্ডে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে পাওয়াা যায় ১০ কেজি রুপার গহনা। ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলাসহ আটককৃত রুপা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।