পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্ব সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের উন্নয়নের স্বপ্ন পুরুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা আহ্বায়ক ফরিদ আহমেদ, জামায়াত ইসলামী উপজেলার আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি, বিএনপি সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সহকারি কমিশনার ভুমিকা এস এস আল আমীন, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম প্রমূখ।এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম উপজেলা আবাসিক চত্তরে একটি কৃষ্ণ চুড়া গাছের চারা রোপন করেন। পরে দুর্যোগ ও ত্রান মন্ত্রালয় কতৃক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্থদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরন করেন, জনস্বাস্থ্য বিভাগ কৃতক রেইন হার্ভেস্ট ওয়াটার ট্যাঙ্কি অনুষ্ঠানে যোগ দেন, পরবর্তি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে এডিবি উন্নয়ন তহবিল থেকে থেকে ২৯ জন কৃষকের মাঝে বাঙ্গি, তরমুজ বীজ ও সার বিতরন করেন। মত বিনিময় সভা শেষে উপজেলা প্রকৈশলি দপ্তরের আয়েজনে এডিবি উন্নয়ন তহবিল থেকে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন।

