ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামি গ্রেফতার

Link Copied!

নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি চুন্নু মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নবগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম (এএসপি) এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। চুন্নু মোল্লা নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে। সে পূর্ব জৌসার গ্রামে একটি মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় জাফর হাওলাদার নিহত হয়েছিলো। সেই জাফর হত্যা মামলার অন্যতম আসামি ছিলো চুন্নু হাওলাদার। বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের সহকারী পরিচালক রেজাউল ইসলাম তাকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, জাফর হত্যা মামলার আসামি চুন্নু মোল্লাকে র‍্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।