চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপপি) সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা। বুধবার দুপুরে জজকোট মোড়ে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যশোর ইউনিট এ মানববন্ধন আয়োজন করে। এ সময় নেতৃবৃন্দ বলেন, যারা চট্টগ্রামে আইনজীবী সাইফফুল ইসলামকে হত্যা করেছে তাদরে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য বাখেন বারের সিনিয়ার আইনজীবি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, এড. হাজী মুকুল, এড. নজরুল ইসলাম, এড. গফুর, এড. রোকুরুন্নুন জামান প্রমুূখ।

