ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে বিরোধে আদিবাসী নিহত

Link Copied!

ঠাকুরগাঁও সজেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায় ও স্থানীয় বাঙালীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক আদিবাসী বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের কারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিবাসি কানদন সরেন উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে। আহতরা হলেন- পবিরুল ইসলাম , নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, শফি, ইসমাইল। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা, শনিরাম হাসদা। তবে আহত অনেকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্র্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার (২৭ নভেম্বর) বিকেলেআদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধকৃত জমিতে ঘর নির্মাণ করছিল। এমন সময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে গেলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। এ বিষয়ে ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। আজ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই এক আদিবাসি বৃদ্ধ ব্যক্তি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ মুহা : শরিফুল ইসলাম। তিনি জানান, জমি নিয়ে বিরোধে এক আদিবাসী ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  এ ঘটনায় হরিপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।