ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে যানযট নিরসনে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ি ও জনগণের ক্ষোভ এবং ভোগান্তির অভিযোগ

Link Copied!

ঠাকুরগাঁও পৌর শহরের যানযট নিরসনে কাজ করছে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন । বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে দিনব্যাপি পুরাতন বাসষ্টান্ডের থেকে সত্যপীর ব্রীজ পর্যন্ত এই রাস্তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে পুরাতন বাসষ্ট্যান্ডের রাস্তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানো, রাস্তায় অবৈধ্য দোকানপাট সহ যত্রতত্র গাড়ী পার্কিং সরিয়ে জনগণের চলাচলের অসুবিধা নিরসনে চলে এই উচ্ছেদ অভিযান । তবে এই অভিযান নিয়ে অসন্তোষ, ক্ষোভ এবং ভোগান্তির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায় ও সাধারণ মানুষ। যদিও প্রশাসন বলছে জনস্বার্থে ও যানজট নিরসনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাকিবুজ্জামান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অনেকে জানান, প্রশাসন বিনা নোটিশে এবং মালামাল এবং স্থাপনা সরানো নোটিশ ও সময় না দিয়ে অন্যায়ভাবে এবং এক রকম বল পূর্বক এই অভিযান পরিচালনা করেছে। এতে করে আমরাসহ জেলা শহরের কয়েকশত ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ধরণের অভিযানের আগে ব্যবসায়িদের নোটিশ প্রদান, সময় প্রদান এবং স্থাপনা সরানোর সুযোগ দান না করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের ক্ষতিপূরণ দাািব করেছে ব্যবসায়িরা। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাকিবুজ্জামান বলেন, আমরা নিয়ম মেনেই অভিযান পরিচালনার চেষ্টা করেছি। তবে অভিযানের কারণে অনেক ব্যবসায়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে জেলা প্রশাসনের সিদ্ধান্ত হওয়ায় আমাদের কিছুৃই করণীয় নাই। উল্লেখ্য, গত ২০ নভেম্বর ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতবেক তারিখে যানযট সৃষ্টির সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তির সাথে এক মতবিনিময় সভা হয় জেলা প্রশাসকের সভা কক্ষে। এতেই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় যানজট নিরসনে। এছাড়াও বার বার নোটিশ দেয়ার পরেও কোন পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ি ও ব্যক্তিবর্গ বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাকিবুজ্জামান। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিন জানান, মূলত জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেকই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অনেক ব্যবসায়ি ক্ষতিগ্রস্থও হয়েছেন এটাও সত্য। তবে কাউকে ক্ষতিগ্রস্থ করার জন্য আমাদের অভিযান নয়। আমাদের অভিযান ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানো, রাস্তায় অবৈধ্য দোকানপাট সহ যত্রতত্র গাড়ী পার্কিং সরিয়ে জনগণের চলাচলের অসুবিধা নিরসনে চলে এই উচ্ছেদ অভিযান । এতে সাধারণ জনগণই উপকৃত হবে। তবে ব্যবসায়িদের যে অভিযোগ ও ক্ষতির বিষয়টি সেটা আগামীতে অভিযান পরিচালনা করার সময় মাথায় রেখে করার চেষ্টা করবে বলেও জানান তিনি।