ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ২ অস্ত্রব্যবসায়ী আটক

Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র, ১ টি কার্তুজ ও ৪ টি রকেট ফ্লেয়ারসহ ২ জন অস্ত্রব্যবসায়ী আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর বুধবার অনুমানিক রাত৮ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি কার্তুজ, ৪ টি রকেট ফ্লেয়ার এবং ৩ টি মোবাইলসহ অস্ত্রব্যবসায়ী ওসমান গণি ও তার সহযোগী শাহেদকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত ব্যবসায়ীদ্বয়কে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।