রংপুর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত মাওলানা কেরামত আলী কলেজ হলরুমে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্বরণে স্বরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রভাষক নুর সামাদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই গনঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গনঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন প্রভাষক মাহফুজুল হক, মাহবুব জামান, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোমতাজুল সিদ্দিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অতঃপর মহান শহিদ ও আহতদের স্বরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক নুর সামাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কবিতা আবৃত্তি করেন ঐশি, সংগীত পরিবেশন করেন তাবাচ্ছুম নৃত্য পরিবেশন করে জীবন ইসলাম। স্বরচিত কবিতা পাঠ করেন প্রভাষক আহসান হাবীব রবু। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ক্রিড়া ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সহকারী অধ্যাপক হোসনেয়ারা রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসান হাবীব রবু। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অফিস সহায়কগণ অংশগ্রহণ করেন।

