ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

Link Copied!

ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি তুলেছেন। এ সময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনায় জড়িতদের আটকসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন। বুধবার দুপুরে ছাত্র জনতা ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলন মণিরামপুরের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি ফয়সাল মাহমুদের সভাপতিতে ও ছাত্র প্রতিনিধি মোস্তাকিম আল রাব্বি সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজত ইসলাম মণিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মওলানা আশরাফ ইয়াছিন, ছাত্র জমিয়ত বাংলাদেশ যশোর জেলা শাখার সদস্য সচিব তালহা বিন রশিদ, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাকসুদুল আলম রোহান, যুব আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মওলানা আব্দুস সালাম, ইসলামি ছাত্র শিবির মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইশতিয়াক ইবনে জামান, ছাত্র অধিকার পরিষদের মনিরামপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক নাঈম প্রমূখ। বিক্ষোভ সমাবেশ পরবর্তী দোয়া পরিচালনা করেন এস এম মারুফ। আন্দোলনকারীরা বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলিমসহ সকল ধর্মে ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।