ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ২ ভূয়া পরীক্ষার্থী আটক

রংপুর ব্যুরো
November 28, 2024 6:27 pm
Link Copied!

রংপুরে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ২ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শ্রীপুর এলাকার মৃদ মুসলিমুল হকের ছেলে গাজী মিরাজ আহমাদ, নীলফামারী জেলার জলঢাকা থানার গোলমুন্ডা সরকার পাড়া এলাকার জাহিদুল ইসলাম জাহিদের ছেলে আসাদুজ্জামান মহব্বত। বুধবার সকালে রংপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর টিআরসি পদে লিখিত পরীক্ষা দিতে আসা ২ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে রংপুর জেলা ডিবি পুলিশ। পরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়। পরে লিখিত অভিযোগে ২ মামলা দায়ের করা হয় তাদের নামে।