মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন মিস্ত্রি নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো: তৌহিদুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাউদ্দিনের ৪ বয়সি শিশু বড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন মিস্ত্রি শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা দায়ের করেন। বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। মামলায় বাদি পক্ষের আইনজিবী ছিলেন অ্যাড. রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজিবী ছিলেন একেএম আসাদুল আলম। সন্তোষ জনক রায় পেয়েছেন বলে জানান বাদী পক্ষের পরিবার। তবে আসামি পক্ষের আইনজিবী একেএম আসাদুল আলম বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

