এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঠাকুরগাঁও আইনজীবী ফোরামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ফোরামের উপদেষ্টা এডভোকেট জয়নাল আবেদীন ও ফোরামের সভাপতি বিজ্ঞ আইনজীবী সৈয়দ আলম প্রমূখ। বক্তারা বলেন, ভারতের ষড়যন্ত্রে জঙ্গি সংগঠন ইসকন দিনদুপুরে প্রকাশ্যে নিজ কর্মস্থলে হত্যা করে। তারা জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে অবৈধ ঘোষণা ও তাদের কর্মতৎপরতা বন্ধ ঘোষণা করা সহ অবিলম্বে আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।

