রাঙামাটির নানিয়ারচরে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নানিয়ার চরউপজেলা সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ার চরউপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। এ সময় নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো. নাজির আলম, নানিয়ারচর জোন প্রতিনিধি মো. শহিদুল্লাহ, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা ও উপজেলা প্রকল্প অফিসার শুভাশীষ চাকমা এবং নানিয়ারচর, ঘিলাছড়ি ও বুড়িঘাট ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নারী শিক্ষার হার বাড়ছে। বিভিন্ন পর্যায়ে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। নারীদেরও তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে। তথ্য প্রাপ্তিতে নারীর অগ্রগতির মাধ্যমে দেশে অবাধ তথ্য প্রকাশ ও জবাবদীহিতা নিশ্চিত হবে।

