ঢাকাWednesday , 27 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

রংপুরের গঙ্গাচড়া উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে গংগাচড়া উপজেলার বেতগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগর এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর মামলায় কামরুজ্জামান ৪০ নম্বর আসামী। গত বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের গঙ্গাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু গঙ্গাচড়া মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রংপুর-১ আসনের সাবেক ২ সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৪০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়।