ঢাকাWednesday , 27 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মরহুম আব্দুল বারেক মেম্বারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Link Copied!

হেমনগর ইউপি’র ৫বারের সাবেক সদস্য ও হেমনগর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মরহুম আব্দুল বারেক মেম্বারে ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় শাখারিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি। বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক লিয়াকত হোসেন ভিপি, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান,উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, নগদাশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা দেওয়ান ঝন্টু, রোকন মোল্লা প্রমুখ।