ঢাকাWednesday , 27 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবিকে হত্যার প্রতিবাদে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

Link Copied!

চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারিদের হামলায় আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বার ইউনিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা আইনজীবি সমিতির নতুন ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সভাপতি রুহুল আমীন তালুকদার টগর, সাধারণ সম্পাদক আলী আসগর খান, নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি আব্দুল কাদের মিয়াসহ আইনজীবিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন দেশে সব সেক্টরে আওয়ামী লীগের দোসরা রয়ে গেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার দোসরারা দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে। এজন্য একজন সরকারি কৌশলী আইনজীবিকে হত্যা করেছে। দ্রুত তার হত্যার বিচার দাবী করেন আইনজীবিরা।