ঢাকাWednesday , 27 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইঁদুরের ধান সংগ্রহে ব্যস্ত শিশু কিশোরেরা

রংপুর ব্যুরো
November 27, 2024 10:00 pm
Link Copied!

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে আমন ধান কাটার পর ধানক্ষেত গুলোতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধানের শিষ সংগ্রহ করতে ভির করছে শিশু-কিশোরের দল। এসব শিশুরা প্রতিদিন সকালে অথবা স্কুল ছুটির পর বিকালে দল বেঁধে ছুটে যাচ্ছেন ফসলের মাঠে। বুধবার উপজেলার সয়ার ও হাড়িয়ারকুঠি ইউনিয়নে ঘুরে দেখা যায় কৃষকেরা আমন ধান কেটে নেয়ার পর ক্ষেতে অবশিষ্ট পড়ে থাকা ধানের র্শীষ কুড়িয়ে নিচ্ছে শিশুরা। সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে পড়ে থাকা এসব অবশিষ্ট ধান তারা কুঁড়ে এবং ইঁদুরের গর্ত খুঁজে পেলে গর্ত গুলো খুঁড়ে ধান বের করে তারা। ইঁদুরের গর্ত থেকে ধান বের করা ঝুঁকি থাকা সত্ত্বেও শিশু কিশোরেরা গর্তের চারপাশ খুঁড়ে এসব ধান সংগ্রহ করেন। ধান কুঁড়াতে আসা শিশুদের সঙ্গে কথা বললে তারা জানায়, প্রতিদিন ৮ থেকে ১০ কেজির মতো ধান পায়। সংগ্রহ করার পর এলাকার হাট বাজারে বিক্রি করে সেই টাকা অনেকেই তাদের পরিবারকে দেন আবার কেউ নিজের পছন্দমত পোশাক কেনাকাটা করেন। হাড়িয়ারকুঠি খারুভাজ গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আগেকার সময়ে মাঠ ভরে যেত ধান কুড়ানি শিশুদের আনাগোনায়। তখনকার সময়ে ধান কাটার একটা উৎসবমুখোর পরিবেশ ছিলো। এখনকার সময়ে তেমন একটা ধান কুড়ানি শিশু চোখে পড়ে না।