ঢাকাWednesday , 27 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু

Link Copied!

গঠিত হলো কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি। বৈষম্যবিরোধী ছাত্র- জনতার অ্যান্দোলনের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন কাজে গঠিত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ১০৪ জনের সমন্বয়ে প্রতিনিধি কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজারের সন্তান এ এম এম সুজাউদ্দীনের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় শীর্ষ দুই নেতা এ অনুমোদন দেন। কমিটির অনুমোদন কপিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন। ২৬ নভেম্বর স্বাক্ষরকৃত কপিগুলো বুধবার প্রকাশ করা হয়েছে সংগঠনের তরফে। এতে তারেকুর রহমান, মোবারক হোসেন সাঈদ, ইঞ্জিনিয়ার সাইমন ফয়েজ শাওন, মাহাথির আনাস, আইরিন আক্তার প্রমূখ রয়েছেন। এর কিছুদিন আগে ঈদগাঁওতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এ সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়োজন করেছিল সংগঠনটির জেলা কমিটি।