ঢাকাWednesday , 27 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় আহত লিংক রোডের ব্যবসায়ী মিজানের ইন্তেকাল

Link Copied!

কক্সবাজার শহরতলির লিংকরোডের ব্যবসায়ী মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত ২৫ নভেম্বর বিকেলে মিজান রামুর চাইল্যাতলিতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মাথার খুলি ফেটে চৌচির হয়ে যায়। নিহত যুবক লিংকরোড মুহুরীপাড়ার মরহুম কাদের হোসাইন প্রকাশ ইউসুফ সওদাগরের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ শিশু সন্তান, মা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয় -স্বজন ও গুণগ্রাহী রেখে যান।