ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রামপাল কলেজে মিলনায়তনে আয়োজিত আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রেখে গেছেন তাই বেগম খালেদা জিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদাণ করা হবে গঠিত ট্রাস্টের মাধ্যমে এবং বেগম খালেদা জিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা বৃত্তি ট্রাস্টে ৫০ হাজার টাকা অনুদান দেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সারাদেশের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সকল সহায়তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে শিক্ষাঙ্গনে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমূখ। বৃত্তি প্রদান শেষে কলেজের মিলনায়তনে সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিকের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।