গতকাল ২৬ নভেম্বর সকাল ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের (বিপিএ) ঠাকুরগাঁও জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে ডিম, মুরগির মূল্য বাস্তবায়নের লক্ষ্যে মুরগির বাচ্চার সংকট সমাধান, ফিড ও মুরগির বাচ্চার ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার দাম কমিয়ে বন্ধ প্রান্তিক খামারিদের উৎপাদনে আনার দাবিও জানানো হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম (সভাপতি), আশফুজ্জামান (সহ-সভাপতি), হাফিজুর রহমান সুজন ( সহ-সাংগঠনিক সম্পাদক) নূর আক্তার সাধারণ সদস্য প্রমূখ।

