ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে আশার উদ্যোগে ৪ শতাধিক কম্বল জেলা প্রশাসনের নিকট হস্তান্তর

Link Copied!

টাঙ্গাইল জেলা এনজিও আশা প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৪৩০টি কম্বল টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ কম্বল গ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম চৌধুরী, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আবেদ আলী, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আনোয়ার হোসেন, আর এম মোঃ আব্দুল হাকিম, ব্রাঞ্চ ম্যানেজার টাঙ্গাইল সদর-১ শহীদুল্লাহ কায়ছার, আশা এম এস এম ই ম্যানেজার মো. রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এবিএম আব্দুল হাই, ইনতিজার পত্রিকার আইন বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ এলএলবি, ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ ও আশার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।