ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড

Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, তিন জনকে দশ দিনের (প্রতেকে ১০ দিন করে) জন্য বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, ফকিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (৩২), অপিজল ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। সকলেই উলিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরও বলেন আজকে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও পুলিশ সদস্য।