ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বৃক্ষমেলার উদ্বোধন

Link Copied!

নিধি”বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ”- ই শ্লোগান কে সামনে রেখে নড়াইলে বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, নড়াইলের উপ পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী ২ ডিসেম্বর।