ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৭

Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। স্থানীয়রা জানায়, অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। হাসপাতালের নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন। বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, ‘ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’