রংপুরের গংগাচড়ায় মিথি রায় (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত পরামানিক। মিথি রায় ওই এলাকার হারাধন রায়ের মেয়ে। সে গঙ্গাচড়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মিথির বিয়ে নিয়ে তার পরিবারে আলোচনা চলছিলো। কিন্তু বিয়েতে রাজি ছিলো না মিথি।বিষয়টি নিয়ে ৩-৪ দিন থেকে মিথি তার পরিবারের সাথে মনোমালিন্য চলছিল। সোমবার আনুমানিক সকাল ১০ টার সময় মিথি তার শয়ন কক্ষে তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত পরামানিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

