ঢাকাMonday , 25 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভারতীয় নাগরিক ও চোলাই মদ-গাঁজাসহ ৮ জন আটক

খুলনা ব্যুরো
November 25, 2024 9:06 pm
Link Copied!

খুলনা মেট্রোপলিটন লবণচরা থানা পুলিশ গতকাল (২৫ নভেম্বর ) সকালে নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়ক ময়ূর ব্রীজ এলাকা থেকে মাসুম শেখ, পিতা- তাজুল শেখ, সাং-কালিকাঠী বটতলা, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-আরাফাত আবাসিক প্রকল্প, থানা-হরিণটানা, এবং আলমগীর হোসেন তনু, পিতা-মৃত: মোসলেম শেখ, সাং-বিজয়পাশা, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-আরাফাত আবাসিক প্রকল্প, থানা-হরিণটানা, খুলনাদ্বয়কে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গত (২৪ নভেম্বর ) বিকালে খুলনা সদর থানাধীন স্টেশন রোড এলাকা থেকে মোঃ ইব্রাহিম শেখ, পিতা-মৃত সাগর আলী; হালিম হাওলাদার, পিতা-মৃত আব্দুল রাজ্জাক হাওলাদার, উভয় সাং-গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা; আলমগীর হোসেন, পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-লোক কলোনী; প্রদীপ সাহা, পিতা-জীবন লাল সাহা, সাং-নুলদে বাজার, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-খুলনা প্রেস ক্লাবের পিছনে, সর্বথানা খুলনা সদর এবং তপন ঢালী, পিতা-মৃত অভিমান্য ঢালী, সাং-হাজীবুনীয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদেরকে ৮০ লিটার চোলাই মদসহ হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, মোঃ ইব্রাহিম শেখ এর বিরুদ্ধে ৪টি মামলা; হালিম হাওলাদারের বিরুদ্ধে ৪টি মামলা; প্রদীপ সাহার বিরুদ্ধে ১টি মামলা এবং তপন ঢালীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। খুলনা হরিণটানা থানা পুলিশ গত (২৩ নভেম্বর) রাতে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ জিরোপয়েন্ট এলাকা থেকে প্রসেনজিৎ সরকার, পিতা- জীবন, থানা- বনগাও পেট্রোপুর, জেলা- নর্থ ২৪ পরগনা পশ্চিমবাংলা, ইন্ডিয়াকে ২ বোতল বিদেশী মদসহ হাতেনাতে আটক করেছে। আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।