পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা-কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি, সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ, কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমূখ। এ সময় গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ ও কালের কন্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন। শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া, বরবটি, সীম, সরিষা ও ধনিয়া রবিশস্য বীজ বিতরণ করা হয়। সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসরণে বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে বেগবান করার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি অনুরোধ জানান।

