ঢাকাMonday , 25 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ

খুলনা ব্যুরো
November 25, 2024 8:50 pm
Link Copied!

নগরীতে জন ও যান চলাচলের সুবিধার্থে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপথ থেকে দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর স্টেশন রোডে ফুটপথের উপর পণ্য রাখার অপরাধে জুতা ব্যবসায়ী রাজু আহমেদকে ৩ হাজার টাকা ও টিন ব্যবসায়ী তানভীরকে ৪ হাজার টাকা, কে রোডস্থ মাঠা ঘরের স্বত্ত্বাধিকারী আব্দুল মমিনকে ৫ হাজার টাকা ও কার্পেট পাপোশ ব্যবসায়ী কাজী ওহিদুলকে ২ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে দ্যা রয়্যাল হোটেলের স্বত্বাধিকারী মনিরুলকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিত আদায় করা হয়। এ ছাড়া ডাকবাংলো মোড়ে সড়ক ও ফুটপথ দখল করে প্লাস্টিক সামগ্রী রেখে ব্যবসা পরিচালনার অপরাধে এম এ ট্রেডিংর স্বাত্বাধিকারী নাসির হোসেনকে ২০ হাজার টাকা, জাহাঙ্গীর এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ফয়সাল খানকে ১২ হাজার, জামান প্লাস্টিকের স্বত্বাধিকারী মামুনকে ১০ হাজার টাকা, মেসার্স আরআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহাগকে ৫ হাজার টাকা, জোড়াগেট এলাকার ফার্ণিচার ব্যবসায়ী শাহিনকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ কেনের স্বত্বাধিকারী তরিকুল ইসলামকে ৩ হাজার টাকা, মিনাল মটরসের স্বত্বাধিকারী পাভেল শেখকে সড়ক ও ফুটপথের উপর মটরসাইকেল মেরামত করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।