কক্সবাজারের নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিজনেস স্কিল ডেভেলপমেন্ট কোর্স গত শনিবার শুরু হয়েছে। জেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করেছে জেলা প্রশাসন, কক্সবাজার। ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, CommEngine এর পরিচালক মুনাফ মুজিব চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, উইমেন চেম্বার কক্সবাজারের সভানেত্রী জাহানারা ইসলাম ও সুইচ কন্টাক্ট বাংলাদেশের সিনিয়র এডভাইজার রোকন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন। ই- কমার্সের দক্ষতা উন্নয়নে আয়োজিত এ প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণসমূহ অনলাইনে উপস্থাপন, ব্রান্ডিং ও প্রচারণা চালানো হচ্ছে। পর্যটনের অপার সম্ভাবনাময় কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টি করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

