ঢাকাSunday , 24 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাগাতার ৩ দিন আন্দোলনের পর অবশেষে খুলনা ময়লাপোতা মোড়ের কাজ বন্ধ

খুলনা ব্যুরো
November 24, 2024 8:44 pm
Link Copied!

লাগাতার ৩ দিন আন্দোলন প্রাথমিক বিজয় খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধনের কাজ অবশেষে বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার (২৪ নভেম্বর) থেকে কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ও খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান। তিনি জানান, রবিবার (২৪ নভেম্বর) এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসকের সাথে কথা বলে সম্ভব হলে কেএমপি কমিশনারকে নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, নগরীর জিরো পয়েন্ট থেকে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের সকল প্রস্তুতির পরেও ময়লাপোতা মোড় এসে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। বিগত সরকারের সময় শেরেবাংলা রোডের আলোচিত একটি বাড়ি রক্ষা করতে সড়ক নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ওই বাড়িটি রক্ষার করার পরিকল্পনার অংশ হিসেবে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ময়লাপোতা মোড়ে কথিত সৌন্দর্য বর্ধনের নামে ব্যস্ততম সড়ক বন্ধ করে নকশা অনুমোদন দেয়। এমন একটি স্থাপনা করতে যাচ্ছিলেন যাতে ফোরলেন আর হতে না পারে। কেসিসি থেকে তালুকদার আব্দুল খালেকের বিদায় হলেও তার অনুসারীরা এখনো কেসিসিতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধনের নামে রাস্তা সংকুচিত করার প্রতিবাদে নাগরিকদের গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিক আন্দোলন চলে আসছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে রবিবারের মধ্যে নকশা পরিবর্তনের আলটিমেটাম দিয়ে বলা হয়, অন্যথায় সোমবার (২৫ নভেম্বর) কেসিসি ঘেরাও করা হবে। এরপর গতরাতে এ সিদ্ধান্তের কথা জানান কেসিসির প্রধান প্রকৌশলী।