ঢাকাSunday , 24 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাযে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনসহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো জনতা। জানা গেছে স্ট্রোক করে দীর্ঘ দেড়মাস চিকিৎসাধীন অবস্থায় বোরবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।