সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সকালে বগুড়া- নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা পাঙ্গাসী গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুই বন্ধু শরিফুল ও নাঈম সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে মোটরসাইকেল যোগে শাহজাদপুর যাচ্ছিল। তারা বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালো অপর দিকে থেকে আসা ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ বন্ধু মৃত্যু হয়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

