ঢাকাSaturday , 23 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

Link Copied!

জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নওগাঁয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টয় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজন করে। সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত নাহিদ হাসানসহ অন্যান্যরা। পরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধদের আত্মত্যাগ ছিল সাহসের প্রতিক। তাদের আত্মত্যাগের মাঝেই ছিল শোষণহীন ও বৈষম্যহীন সমাজ গঠনের সংকল্প। সেটা আমাদের ভুলে গেলে চলবে না।