ঢাকাSaturday , 23 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদের কারখানা মাদারীপুর: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির

Link Copied!

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, নাছির উদ্দিন নাসির বলেছেন,’ বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ এখানে যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকায় রাজত্ব করেছে তারা সারাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে আমরা মনে করছি এ অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাদারীপুরের শিবচর পৌর বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ধানের শীষের প্রতীক ও লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সোহেল রানা, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান( তুরাগ) সদস্য সচিব সাইদুর রহমান ব্যাপারী ছাত্রদলের শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান শিহাব, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক আরো বলেন, গত সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে নেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আজ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেট গুলো গ্রহণ করেছেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।