ঢাকাSaturday , 23 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে জাসাস’র কর্মী সভা অনুষ্ঠিত

Link Copied!

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস রৌমারী উপজেলা শাখার আয়োজনে গত ২২ নভেম্বর শুক্রবার রাতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাসাস রৌমারী উপজেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জেলা শাখার আহ্বায়ক জাকি আহসান হাবিব সজিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রফিকুল ইসলাম। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জেলা শাখার সদস্য সচিব নুর জামাল বাহাদুর। জাসাস রৌমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রৌমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদের সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। দিপুল ইসলামের সঞ্চালনায় রৌমারী উপজেলা জাসাসের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন জাসাস রাজিবপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, জাসাস রাজিবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাহে আলম প্রমূখ।