ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ ভূমিকম্পে কেপে উঠলো রংপুর

রংপুর ব্যরো
November 21, 2024 8:10 pm
Link Copied!

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ১। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ২ টা ২৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অভিদপ্তরের ভুমিকপম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের আবাহাওয়া সহকারি কর্মকর্তা সারোয়ার আলম কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয় । উক্ত সূত্র জানা যায়, অক্ষাংক ২৫.৭১ উত্তর , দ্রঘীমা ৮৯.২৯ পূর্বে যা ঢাকা থেকে ২৪৩ কিলোমিটার দূরে রংপুর সদরেই। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের সম্পর্কে গণমাধ্যমকে বলেন, রংপুর সদর থেকেই এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১। তবে স্থায়িত্বকাল জানা যায়নি। এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।