ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইটবাহী ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইফা আক্তার (৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুর আমিনের মেয়ে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ভুলু মিয়ার নতুন বাড়ির সামনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়ানো ছিল সাইফা। ওই সময় বালুবাহী বেপরোয়া গতির ট্রাক পিছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।