ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি টোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

Link Copied!

পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি টোয়েন্টি খেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা স্ট্রেডিয়ামে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এ্যাড. আবুল কালাম আকন। প্রেস ব্রিফ্রিং এ অধ্যাক্ষ আলমগীর হোসেন জানান, সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলা মূল কারন হলো বাংলাদেশের ক্রিড়া অঙ্গনকে সমৃদ্ধ করা। আগামীকাল ২২ নভেম্বর পিরোজপুর জেলা স্ট্রেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টিটুয়েন্টি একদিনের খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি টুয়েন্টি ম্যাচে লাল ও সবুজ ২টি হলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি টোয়েন্টি খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, ক্রিকেটার মেহেরাব হোসেন অপিসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার বৃন্দ উপস্থিত থাকবেন।