ঢাকাWednesday , 10 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল ব্যাংকিংয়ে পুরস্কার পেলো বাংলাদেশ ব্যাংক

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক

দেশে মোবাইল ব্যাংকিং প্রসারে অবদানের জন্য অ্যালায়েন্স ফর ফাইনান্সিয়াল ইনক্লুশন পলিসি (এএফআই) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে বাংলাদেশ ব্যাংক।

ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন এএফআই এর বিশ্বনীতি ফোরামে গতকাল মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়।

AFI-e1410349798472মোবাইল ব্যাংকিং সেবাকে মজবুত ভিত্তি দেয়ার লক্ষ্যে ২০১১ সালের ২২সেপ্টেম্বর সম্পর্কিত একটি গাইনডলাইন জারি করে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরে যার সংশোধনী আনা হয়। বাংলাদেশ ব্যাংকের এই নীতি পদক্ষেপ আন্তর্জাতিক মানের বলে স্বীকৃতি দিয়েছে এএফআই।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেন, ‘সবার জন্য ব্যাংক সেবার লক্ষ্য নিয়েই মোবাইল ব্যাংকিংয়ের সৃষ্টি। এটি ট্রেডিশনাল ব্যাংকিংয়ের বাইরে গিয়ে সব মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার একটি মাধ্যম। আমাদের দেশে মোবাইল ব্যাংকিং নীতি আন্তর্জাতিক মানের। এজন্য আমরা এ পুরস্কারটি পেয়েছি।’

ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা বলেন, ‘আমাদের গাইডলাইন আন্তর্জাতিক মানের। আর সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনাই আমাদের একমাত্র লক্ষ্য। মোবাইল ব্যাংকির মাধ্যমে যত দ্রুত আমরা মানুষের দৌরগোড়ায় পৌঁছাতে পারবো। ট্রেডিশনাল ব্যাংকিং এ এটা সম্ভব না।’

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার মোবাইল ব্যাংকিং এজেন্ট রয়েছে। আর এর গ্রাহক সংখ্যা ১ কোটি ৭৬ লাখ। এর মাধ্যমে প্রতিদিন গড়ে ২৮৪ কোটি টাকার লেনদেন হচ্ছে।