ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেধার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভর্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Link Copied!

“লটারি প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে লটারি নামক কোটা পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধার লড়াইয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এতে স্থানীয় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সেখানে এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আগে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে লটারি নামক পংগু সিস্টেমে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এক্ষেত্রে মেধাবীরা ঐ প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়। বক্তব্য শেষে তাদের দাবিগুলো তুলে ধরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এর আগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মিলিত হয়।